Skip to product information
1 of 6

Samsad Books

Dharmer Suchana O Debatar Janma—Madhusree Bandopadhyay

Dharmer Suchana O Debatar Janma—Madhusree Bandopadhyay

Regular price Rs. 600.00
Regular price Sale price Rs. 600.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Quantity

আজকে এই উপমহাদেশে ‘ধর্ম’ নিয়ে রাজনৈতিক বিতণ্ডা এক আশঙ্কাজনক আবর্তনে পড়েছে। বস্তুবাদী, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ধর্মকে দেখতে আমরা ভুলে যাচ্ছি। আসলে ধর্মভাবনা কোনো পরিবর্তনহীন স্থির উপলব্ধি নয়। সমাজে উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধর্মভাবনার বদল হয়, বিবর্তন ঘটে। সামাজিক ও অর্থনৈতিক জটিলতর পরিবর্তনের সঙ্গেও ধর্মের চরিত্র বদলায়। সেক্ষেত্রে ধর্ম—যা এক বিমূর্ত ধারণা—তা বুঝতে এবং সামাজিক হিত কাজে প্রয়োগ করতে প্রতিমুহূর্তে তাই নিজেদেরকেই সজাগ থাকতে হবে।
“ধর্মের সূচনা ও দেবতার জন্ম” গ্রন্থটি এই বিমূর্ত ধারণা এবং তার বিবর্তনকে বুঝতে অনুসন্ধান করে কিছু উত্তরের—ধর্ম ঈশ্বরের সৃষ্টি, নাকি মানুষ নিজের প্রয়োজনে সৃষ্টি করেছে এক ‘সক্রিয়’ ঈশ্বর? কী বলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ? কবে থেকেই-বা শুরু হল ধর্ম পালন? কিংবা হল দেবতার জন্ম? কীভাবে একটু একটু করে আজকের হিন্দু ধর্ম, যা সহস্র স্রোতোধারার এক মিলিত রূপ, সৃষ্টি হল?
বোধবিজ্ঞান ও বিবর্তনবাদের সহায়তায় সুপ্রাচীন ও চলমান ধর্মের ইতিহাসের খোঁজ দেবে বইটি।

 

Author: Madhusree Bandopadhyay

No. of Pages: 256+

Dimensions: 16cm X 24cm

Type: Hardback with Jacket

ISBN : 978-93-88770-31-6


View full details