1
/
of
6
Samsad Books
Banglar Samridhhir Srotodhara O Aupanibeshik Abakhyay—Kalyan Rudra
Banglar Samridhhir Srotodhara O Aupanibeshik Abakhyay—Kalyan Rudra
Regular price
Rs. 1,200.00
Regular price
Sale price
Rs. 1,200.00
Shipping calculated at checkout.
Quantity
Couldn't load pickup availability
গঙ্গা নদীর স্রোত যেখানে বঙ্গোপসাগরে বিলীন হয়েছে, সেই দেশ হল বঙ্গদেশ। এই নীচু জলমগ্ন এলাকা বন্যাপ্রবণ হওয়ায় সভ্যতার বিকাশে বার বার বাধা পড়ে। তাই বাংলার সভ্যতার আদিপর্বের বিকাশ হয় রাঢ় বাংলা জুড়ে। ঔপনিবেশিক পর্বের পূর্বে মুসলিম রাজত্বকালে সব ক-টি রাজধানী গড়ে উঠেছিল নদীর পারে, তৈরি হয়েছিল বন্দর-নগরী। বাংলার তুলো, মাখন, সিল্ক ও মসলিনের বিশ্বজোড়া খ্যাতির কারণ পণ্যবোঝাই জাহাজ নিয়ে বাণিজ্য করা। এসবই প্রমাণ করে নদীর স্রোতোধারা বাংলায় অফুরান সমৃদ্ধি দিয়ে গেছে। কিন্তু এরপরের ইতিহাস বঞ্চনা আর নদী-অর্থনীতির অবক্ষয়ের। ১৭৮০-তে জেমস রেনেলের জমি জরিপের কাজ সম্পন্ন হতেই লাগু হয় জমিদারদের খাজনা আদায় এবং নীল, পাট, এবং চা প্রভৃতির বানিজ্যিকীকরণ এবং সেই সুবাদে রপ্তানি হতে শুরু হয়। ইয়োরোপে শিল্প বিপ্লবের প্রভাবে এদেশে রেলপথ তৈরি, নদীতে বাঁধ, জমা জলের দূষণ, নদীতে পলি পড়া, নদীর বহমানতা নষ্ট, মহামারী, দুর্ভিক্ষ ইত্যাদি দেখতে পাওয়া যায়।
নদী-অর্থনীতির সমৃদ্ধি থেকে এই অবক্ষয়ের ভূগোল ও ইতিহাসের ঘটনা-পরম্পরা বিশ্লেষণে তৈরি হয়েছে বাংলার সমৃদ্ধির স্রোতোধারা ও ঔপনিবেশিক অবক্ষয় বইটি।
Author: Kalyan Rudra
No. of Pages: 164+
Dimensions: 16cm X 24cm
Type: Hardback with Jacket
ISBN : 978-93-88770-89-7
Share
